প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১০:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৯:৩০ পূর্বাহ্ণ
শোক সংবাদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি, মুন্সীবাজার ব্যাবসায়ী সমিতি ও কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রাক্তন সভাপতি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার (৭৫) গত রোববার রাত ২টা ১৫ মিনিটের সময় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধিতে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদার পর স্থানীয় কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে রাত ৮টায় মরহুমের নামাজের জানাযা শেষে রহিমপুর গ্রামের নিজ পারিবারীক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে এলাকার সর্বমহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত