মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইলে রোজিনা আক্তার নামের এক নারী মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ।
গতকাল শুক্রবার (১৯জুন) উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৭শত ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত রোজিনা আক্তার চান্দের কান্দির মো. সুমনের স্ত্রী। থানা- রায়পুরা জেলা- নরসিংদী।সরাইল থানা পুলিশ সূত্রে জানাযায়, সরাইল থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
এসময় পুলিশ অত্র থানাধীন শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর এলাকা হতে এক জন নারী মাদক কারবারীকে ৩ হাজার ৭০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ গ্রেপ্তার করে।
সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. মনজুর কাদের ভূইয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩হাজার ৭০৫ পিস ইয়াবাসহ এক নারী মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে’তিনি জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওসি বলেন,মাদক ও ইয়াবা নির্মূলে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত