মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইলে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।চাষাবাদে আধুনিকায়ন উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিতি করার লক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার(১১মার্চ ) সকাল সাড়ে ১১ টায় উপজেলা কৃষি অফিসের সামনে চত্বরে এ মেলার উদ্বোধন করেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মোশারফ হোসাইন।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরাম হোসেন।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মনীরা কায়ছান।
সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান। পরে আলোচনা সভাশেষে আমন্ত্রিত অতিথিরা মেলায় অংশগ্রহণকারী স্টল ঘুরে দেখেন ও কৃষকদের সঙ্গে কথা বলেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায়।
ফ্লাড রিকনস্ট্রকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্প এর আওতায় অনুষ্ঠিত এ মেলায় প্রায় ১০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।কৃষি অফিসের তথ্য মতে,এদিন মেলায় বিভিন্ন ধরনের ১০টি কৃষি স্টল শোভা পায়। ১০টি স্টল চোখে পড়ার মতো ছিল। আধুনিক পদ্ধতিতে ধান চাষ প্রযুক্তি। নার্সারি। কীটনাশকের দোকান ও পরামর্শ কেন্দ্র।
আধুনিক সেচ পদ্ধতি।আইসিটি ও অ্যাপস ফর এগ্রিকালচার। আদর্শ খামার। নিরাপদ সবজি ও ফল চাষ। কৃষিতে যান্ত্রিকীকরণ। পুষ্ঠি স্টল ও কৃষকের পণ্য । আধুনিক প্রযুক্তি স্টল।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত