মোঃ আজাহার হোসেন মানিকগঞ্জঃ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে মানিকগঞ্জ কোর্ট চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মানিকগঞ্জ জেলার কর্মরত প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ সহ বীর মুক্তিযোদ্ধগান।
(১০ই আগস্ট ২০২৫ ইং) রবিবার সকালে ১০টায় মানিকগঞ্জ কোর্ট চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সাংবাদিক বৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধাগান।
বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখে ,সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ, বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির সদস্য জাহাঙ্গীর আলম লিটন, সাংবাদিক মোঃ শাহ আলম, সাংবাদিক বজলুর রহমান সাংবাদিক মোঃ সুমন আহমেদ সহ আরো অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ বজলুর রহমান।
এ সময় সাংবাদিকরা আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, পাশাপাশি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
করেন।
অপরদিকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান সাংবাদিক নেতারা এবং সাংবাদিক সুরক্ষা আইন অবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
মানববন্ধনে সাংবাদিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইতোমধ্যে মানিকগঞ্জে অনেক সাংবাদিকের উপর অতর্কিত হামলা হয়েছে মিথ্যা মামলার ঘটনা ঘটেছে, ভবিষ্যতে যেন আর কোনো সাংবাদিকের উপর অন্যায় করা না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান সাংবাদিক সমাজের পক্ষ থেকে।
বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ, আর দর্পণ ভাঙা মানে গণতন্ত্রকে ধ্বংস করা। এ ধরনের হত্যাকাণ্ডের বিচার না হলে ভবিষ্যতে সত্য ও সাহসী সাংবাদিকতা হুমকির মুখে পড়বে।
প্রায় ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা একযোগে শপথ করেন— “আমরা সাংবাদিক হত্যার বিচার না হওয়া পর্যন্ত থামব না।”।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত