রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের শিয়ালদাই পাড়ায় আইচৌকনি এমাং ক্লাবের উদ্যোগে গত ১০ এপ্রিল ২০২৬ খ্রিঃ সকাল ১০টায় বৈসু উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ক্লাবের সভাপতি অমের ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ত্রিপুরা কল্যাণ ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা সুরেশ বরণ ত্রিপুরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতুল বিকাশ ত্রিপুরা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, টিএসএফ বিডি কেন্দ্রীয় কমিটি; রনি ত্রিপুরা, শিক্ষা বিষয়ক সম্পাদক, টিএসএফ বিডি গুইমারা উপজেলা শাখা; শেফালী ত্রিপুরা, ছাত্রী বিষয়ক সম্পাদক, টিএসএফ বাঘাইছড়ি উপজেলা শাখা; ধনেশ্বর ত্রিপুরা, শিক্ষক; মাচাংটি সোনালী ত্রিপুরা পাড়া নারী কার্বারী; কুজেন্দ্র ত্রিপুরা, ভারপ্রাপ্ত পাড়া কার্বারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও অনুষ্ঠানে এলাকার শিক্ষার্থী ও পাড়াবাসীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ৭৫ পরিবারের এই গ্রামে আইচৌকনি এমাং ক্লাব ২০২৩ সালের ৩ এপ্রিল প্রতিষ্ঠার পর থেকে পিছিয়ে পড়া দুর্গম অঞ্চলের শিক্ষার্থী ও যুব সমাজের শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
তারা জানান, ক্লাবের উদ্যোগে বর্তমানে দুই জন অসহায় শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে সুইডিশ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে কম্পিউটার বিষয়ে এবং চিটাগাং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে ডিপ্লোমা অধ্যয়নরত রয়েছে। এছাড়া গ্রামে বর্তমানে ১০ জন শিক্ষার্থী এইচএসসি ও ডিগ্রি পর্যায়ে এবং আরও শিক্ষার্থীরা এসএসসি ও উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন করছে।
বক্তারা আরও বলেন, ক্লাবটি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্য ও কৃষ্টি-কালচার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠানটি স্থানীয় সংস্কৃতি পরিবেশনায় মনোজ্ঞভাবে সম্পন্ন হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত