চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়ন'র ফুলতলা বাজারের পশ্চিম পার্শ্বে একটি বাসায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
১২এপ্রিল( শনিবার) সকাল ১০:৩০ মিনিটে গোপন সূত্রে
এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফারিস্তা করিম।
অভিযানের সময় বাসায় দুটি কক্ষে বিভিন্ন নামের জুস ,লিচি জাতীয় পণ্য ও কেমিক্যাল পাওয়া যায়।সংরক্ষিত পণ্যগুলা যাচাইক্রমে পণ্যের মোড়কে বিএসটিআই এর অনুমোদন সহ মোড়কের জন্য প্রয়োজনীয় তথ্যসমূহ অনুপস্থিত পাওয়া যায়।
বাসার কক্ষ দুটিতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরিকৃত পণ্য মজুদ রেখে বিভিন্ন নামের মোড়ক লাগিয়ে সাতকানিয়ার বিভিন্ন দোকানে সরবরাহ করা হয়।এসময় কক্ষ দুটি হতে মালিহা ফ্রুটস,মালিহা ফ্রুটস খালি কোটা ১০০০ টি,মালিহা জেলি খালি কোটা ৫০০ টি,মালিহা লেভের মেশিন ১ টি,মালিহা নিল মেশিন ১ টি,রুপচান লেভেল ৩০০ টি,ভেঞ্জার অরেঞ্জ লেভেল ২০০ টি,রং ৫০০ গ্রাম,পাউডার ১২ প্যাকেট,5স্টার মশার কয়েল ২৫ প্যাকেট,ইগলু মশার কয়েল ২৩ প্যাকেট,সিয়াম চা পাতা ১২০ প্যাকেট,ফুচকা ২০০ প্যাকেট,কুয়াশা লিচি ৫০ টি জব্দ করা হয়।
অভিযানে এ সকল জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পন্য কক্ষ দুটিতে রেখে কক্ষ দুটি সিলগালা করা হয়। এসকল পণ্য উৎপাদন ও সরবরাহকারীর তথ্য অনুসন্ধানপূর্বক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য স্যানিটারি ইন্সপেক্টর,সাতকানিয়াকে নির্দেশনা দেয়া হয়।
অভিযানে আরো সহয়তা করেন, স্যানিটারি ইন্সপেক্টর জনাব সরোয়ার কামাল,সাতকানিয়া ক্যাম্পের বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ,সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের এধরণের অভিযান চলমান থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত