মোঃ মিজান (লোহাগাড়া) চট্টগ্রামঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৫নং ছদাহা ইউনিয়ন এর পূর্ব কাজির পাড়ার যুবকদের উদ্যেগে গত ১০জানুয়ারি (শুক্রবার) বিকেলে এক ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় সংগঠনের শুভ সূচনা।
বিকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলে এই সাংস্কৃতিক অনুষ্ঠান। আর যুবকদের এই উদ্যোগ কে স্বাগত জানাই সমাজের সকল শ্রেণী পেশার মানুষ। বিভিন্ন কারণে যুবসমাজে নৈতিকতার অবক্ষয় ঘটে। বর্তমান যুবসমাজের বিপথগামিতার উল্লেখযােগ্য কারণ হচ্ছে প্রযুক্তি।
ধ্বংসের মুখে জাতির ভবিষ্যৎ কাণ্ডারীরা।যারা বয়সে নবীন, যাদের আত্মবিশ্বাস রয়েছে অগাধ, যারা অন্যায়ের কাছে মাথা করে না, যারা পুরাতনকে ভেঙে নতুন কিছু গড়তে চায় তারাই যুবক। তারা স্থবির নয়, তারা চঞ্চল। তারা পরাজয় মানতে নারাজ। তারা দেশ ও জাতির অহংকার ।
এ তরুণরাই যদি বিপরীতমুখী রূপ ধারণ করে অন্যায়ের দিকে পা বাড়ায় তাহলে জাতি অনিবার্য ধ্বংসের দিকে এগিয়ে যায়। যুবসমাজের এ অবস্থাকেই বলা হয় অবক্ষয়।আমাদের যুবসমাজের সামনে জীবন্ত আদর্শের একান্ত অভাব।
বড়দের মাঝে তারা আদর্শবান ব্যক্তিত্ব খুব কমই খুঁজে পাচ্ছে- যাদের কাছ থেকে তারা সৎ পথের অনুপ্রেরণা পাবে। বরং দেখতে পাচ্ছে রাজনীতির নামে মিথ্যাচার, সমাজসেবার নামে স্বেচ্ছাচার, আদর্শের নামে প্রতারণা।
মূলত সর্বত্র আজ যে মূল্যবোধের অভাব দেখা দিয়েছে, তার দ্বারা আক্রান্ত হচ্ছে বর্তমান যুবসমাজ।আর এই সমস্ত অবক্ষয় অবনতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নৈতিকতা-সৎ ও ইসলামের পথে যুব সমাজকে আকৃষ্ট করার লক্ষ্যে ছদাহা পূর্ব কাজির পাড়া এলাকায় গড়ে উঠেছে যুবকদের মধ্যে একতা।
পরিশেষে সকলের কাছে আন্তরিক দোয়া এবং ভালোবাসা চেয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়৷
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত