মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে যশোরের বেনাপোলে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার(২২ জানুয়ারী) রাতে বেনাপোল পৌর সভার সাদিপুর ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নূরুজ্জামান লিটন। জনসভাটি সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড সাদিপুর বিএনপি'র সভাপতি মো. আব্দুল মালেক
আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা এলাকার উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় নূরুজ্জামান লিটনকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
মঞ্চে প্রার্থীর পাশাপাশি উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপি'র প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু,সহ-সভাপতি-আবুল কালাম মিন্টু,বেনাপোল পৌর বিএনপি'র সভাপতি-মো.নাজিম উদ্দিন,সিনিয়র সহ-সভাপতি-এ কে এম আতিকুজ্জামান সনি,সহ-সভাপতি-নসিমুল গনি বল্টু,
সাধারণ সম্পাদক-আবু তাহের ভারত,বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি- মফিজুর রহমান সজন,শার্শা উপজেলা যুবদল আহবায়ক-মোস্তাফিজ্জোহা সেলিম,সদস্য সচিব-ইমদাদ,যুগ্ম-আহবায়ক-মো.শহিদুল ইসলাম, পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক-মো.আক্তারুজ্জামান,বিএনপি নেতা শাহাবুদ্দিন,পৌর যুবদল সদস্য সচিব-রায়হানুজ্জামান দিপু,শার্শা উপজেলা ছাত্রদল যুগ্ম-আহবায়ক-মোহাইমিনুল সাগর সহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রচন্ড শীত উপেক্ষা করে সভায় স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা নির্বাচনী এলাকায় ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে। ব্যানারের একপাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্যপাশে প্রার্থী নূরুজ্জামান লিটনের ছবি সম্বলিত এই তোরণ ও মঞ্চের সাজসজ্জা নির্বাচনী আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানটি'র উপস্থাপনায় ছিলেন,রায়হানুজ্জামান দিপু,আব্দুল মুজিদ সেক্টর ও মোহাইমিনুল সাগর।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত