সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজ এর নিহত শিক্ষক আব্দুল্লাহিল কাফী এর স্মরণ সভা ও দোয়া মাহফিল এবং ৭জন শিক্ষকের বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলার সুনামধণ্য শিক্ষা প্রতিষ্ঠান আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজ এর আয়োজনে উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহবুবুল আলম এর সভাপতিত্বে ৩১ আগস্ট দুর্বৃত্তদের হাতে নিহত আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজ এর শিক্ষক ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আব্দুল্লাহিল কাফী এর স্মরণ সভা ও দোয়া মাহফিল এবং উক্ত প্রতিষ্ঠানের ৭জন শিক্ষকের বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি মো: আব্দুল বাকী।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এক্স-স্টুডেন্টদের পক্ষ হতে হাজি দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাকিবুল হাসান, আল হেলাল মসজিদের খতিব মাওলানা জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল খায়ের তরুন, শিক্ষকদের প্রতিনিধি, নিহত শিক্ষক কাফী স্যারের পিতা ও শ্বশুর, শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীদের প্রতিনিধিবৃন্দ প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের পক্ষ হতে নিহত কাফী স্যারের স্ত্রীকে ২,৯০,০৩১/= (দুই লক্ষ নব্বই হাজার একত্রিশ) টাকা ও পরিবারের সদস্যদেরকে উপহার সামগ্রী প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত