বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নওগাঁর সাপাহারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় উপজেলা কৃষকদলের আয়োজনে জেলা পরিষদ ডাকবাংলোয় অনুষ্ঠিত এ সভায় উপজেলার ৬টি ইউনিয়ন, ওয়ার্ড ও উপজেলা কমিটির নেতা-কর্মীরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল মজিদ। আসন্ন ১১ ডিসেম্বর জাতীয়তাবাদী কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে আয়োজিত এ প্রস্তুতি সভায় পরবর্তী করণীয়, কর্মসূচি গ্রহণ ও সংগঠন শক্তিশালীকরণ বিষয়ে আলোচনা হয়।
এসময় উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান চৌধুরী (কাবুল), সহ-সভাপতি আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় নেতারা সুসংগঠিতভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি কৃষকদলকে আরও গতিশীল করার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত