নওগাঁর সাপাহারে সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রনয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় সাপাহার প্রেসক্লাবে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) সাপাহার এর আয়োজনে দি-হাঙ্গার প্রোজেক্টের সহযোগিতায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী সহ সুশীল সমাজের লোকজন নিয়ে সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রনয়ন সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপাহার প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক তছলিম উদ্দীন।
এসময় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)'র নওগাঁ জেলা সমন্বয়ক সুকমল মন্ডল, সাপাহার প্রেসক্লাবের আহবায়ক মনোয়ারুল ইসলাম, সাংবাদিক বাবুল আকতার, সাপাহার বাজার বণিক সমিতির সভাপতি মতিউর রহমান (মতি), সমাজ সেবক নুরুল হক মাস্টার সহ বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত