নওগাঁর সাপাহার সীমান্তে গভীর রাতে ১৭জন নারী পুরুষ ও শিশুকে পুশ ইন চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের ২৩৭নং মেইন পিলার এলাকার চকচকির বিল লোহার ব্রিজ এলাকা দিয়ে তাদের বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দেয়া হয় বলে স্থানীয় সুত্রে জানা গেছে।
ঘটনার বিবরনে জানা গেছে ওই দিন গভীর রাতে ভারতীয় বিএসএফ জোয়ানরা তাদের দেশের বিভিন্ন এলাকা থেকে ১৭ জন নারী পুরুষ ও শিশু কে আটক করে সাপাহার সীমান্তের ওই এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেয়।
রাতেই তারা বোরো ধানক্ষেতের মধ্য দিয় প্রায় ৭কিলোমিটার পথ পায়ে হেঁটে শুক্রবার ভোরে কলমুডাঙ্গা চৌমুহোনী এলাকায় এসে অবস্থান নেয়।
ভোর বেলা এলাকার লোকজন তাদের দেখে স্থানীয় কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্পে সংবাদ দেয়। সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে সাথে সাথে তাদের পুশব্যাক করার উদ্দেশে সীমান্তের ২৩৭পিলার এলাকা জিরো লাইনে তাদের নিয়ে যায়।
ইতো মধ্যেই ভারতীয় বিএসএফ সদস্যরা ঘটাস্থলে এসে বিজিবি সদস্যদের পুশব্যক প্রক্রিয়ায় বাধা প্রদান করে। বর্তমানে ঘটনা স্থলে বাংলাদেশের পক্ষে বিজিবি ও ভারতের পক্ষে বিএসএফ সদস্যরা মুখোমুখি অবস্থান করছে।
সীমান্তের জিরো ল্যান্ডে পুশইনের শীকার শিশুসহ ১০জন নারী ও ৭জন পুরুষ অপেক্ষায় রয়েছে। নওগাঁ ১৬ ব্যাটালিয়ান সিও লে: ক: আরিফুল ইসলাম মাসুম ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন শেষ পর্যন্ত তাদের কি করা হবে এমন প্রশ্ন সিও মহোদয়কে করলে সাংবাদিকে কোন প্রশ্নের উত্তর দেননি।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত