মোঃ আজহার হোসেন, মানিকগঞ্জঃ মানিকগঞ্জ সিংগাইর মোটর সাইকেল ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার ১৪ই জানুয়ারি ২০২৫ ইং আনুমানিক সকাল ১০ ঘটিকায় মানিকগঞ্জ সিংগার উপজেলা বায়রা ইউনিয়নের গারাদিয়া গ্রামের হেমায়েতপুর -সিংগাই- মানিকগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে নিহত মোটরসাইকেল আরোহী মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা -পালড়া গ্রামের আরশাদ আলী ছেলে নিহত ইউসুফের বয়স আনুমানিক ৩০।
ঘটনাস্থল থেকে ইউসুফকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, লাশ মানিকগঞ্জ মর্গে পাঠিয়েছি এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত