খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ক্যাম্পের আওতাধীন সুদূরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার সকাল থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন সদর থেকে আগত মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব (এএমসি)-এর নেতৃত্বে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়।
দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে পাহাড়ি ও বাঙালি মিলিয়ে মোট ২৭০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এতে আড়াইশ অধিক পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর রোগী সেবা নেন।
স্থানীয় এলাকাবাসী জানান, সিন্দুকছড়ি জোনের এ উদ্যোগে তারা উপকৃত হয়েছেন এবং এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, সেনাবাহিনীর বিভিন্ন জোন এলাকায় নিয়মিতভাবে চিকিৎসা ক্যাম্প, শিক্ষা উপকরণ বিতরণসহ নানাবিধ মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত