শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ‘পুশইন’ বা জোরপূর্বক ঠেলে দেওয়ার অভিযোগের প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১–দলীয় জোট।
গতকাল শুক্রবার (১২ মে) বিকেলে পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া ভিপির সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নালিতাবাড়ী পৌরসভার মেয়র প্রার্থী শাহদাত হোসেন, শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ মাসুদুর রহমান, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা আফছার উদ্দিন, জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য ডা. হাসানুজ্জামান, নকলা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম সারোয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মুফতি তাজুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আরিফ রাব্বানী, পৌর জামায়াতের আমির হেলাল উদ্দিন ও সেক্রেটারি আব্দুল মোমেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সীমান্তে ভারতীয় বাহিনীর কথিত ‘পুশইন’ কার্যক্রম আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী। এ ধরনের কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পাশাপাশি বিষয়টি কূটনৈতিকভাবে মোকাবিলার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
বক্তারা সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। একই সঙ্গে এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশ ও বিক্ষোভে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত