শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ফরিদপুরের মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন মধুখালী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম নুরুজ্জামান।
গতকাল রাত আট ঘটিকার সময় ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওসি বর্তমান আইন-শৃঙ্খলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও আসন্ন দুর্গাপূজায় সার্বিক সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দের কাছে।
নেতাকর্মীরা মধুখালী থানা পুলিশকে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আহ্বায়ক আকরাম খান, সিনিয়র যুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান, যুগ্ন আহবায়ক রকিবুল ইসলাম ও আনোয়ার জাহির, সদস্য মুক্তার হাসান, হামিদুর রহমান, মাহবুবুর রহমান, ইনামুল হক, মিরাজুল ইসলাম, ফিরোজ মাস্টার, মুসা জঙ্গি, আবু নাসের, হুসাইন, শাকিল, শাহেদুল, আক্কাস, বাদল, ইনামুল, ওমর ফারুক, আশরাফ মোল্লা, শরিফুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ সহ অনেকে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত