হাবিবুর রহমান সোহাগ, সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসবের রেজিস্ট্রেশন বুথ উদ্বোধন করা হয়েছে।
আজ (৪ জানুয়ারি ) শনিবার দুপুর ২ টায় সাতক্ষীরা আটপুকুর মোড় প্রথম বুথ, কলারোয়া দ্বিতীয় বুথ, গোয়ালচাতল তৃতীয় বুথ,বালিয়াডাঙ্গা বাজারে চতুর্থ ও পঞ্চম বুথ,কেঁড়াগাছি বাজারে ষষ্ঠ বুথ,রেউই বাজার সপ্তম বুথ এর উদ্বোধন করেন উপদেষ্টা পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ।
এই সময় উপস্থিত থেকে হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসব রেজিস্ট্রেশন বুথের শুভ উদ্বোধন ঘোষণা করেন, ডাঃ মোঃ আবুল বাসার , প্রাক্তন প্রধান শিক্ষক জনাব মোঃ রাহাতুল্লাহ , ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ মোখলেছুর রহমান , ৫ নং কেড়াগাছি ইউনিয়ন বি এন পির সভাপতি জনাব মোঃ মুজিবুর রহমান , বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র , মির্জানগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ ইজাজউদ্দিন, প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, হীরক জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক বিমল চন্দ্র ঘোষ, ও সদস্য সচিব প্রফেসর মোঃ আব্দুল আলীম
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত