হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মী, সংবাদকর্মী ও পরিবহন শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলা শাখা।
আজ বুধবার (২৯ জুলাই ২০২৬) বিকেলে জেলা সদরের মহাজনপাড়াস্থ এনসিপির জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের শাপলা চত্বর ও ভাঙ্গাব্রিজ-চেঙ্গী স্কয়ার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপি খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ নূর আলম।

এসময় উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক সাংবাদিক চাইথোয়াই মারমা, সদস্য সচিব সুবোধ চাকমা, সাংগঠনিক সম্পাদক এস এম শাহ নেওয়াজ সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা হবিগঞ্জে এনসিপির নেতাকর্মী, সংবাদকর্মী ও পরিবহন শ্রমিকদের ওপর হামলার নিন্দা জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পাশাপাশি তারা রাজনৈতিক কর্মসূচি পালনে নিরাপত্তা নিশ্চিত এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত