নড়াইল সদরে বিল্লাল শেখ (৫০) নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে হাতকড়া পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে তাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে নিউটনের ও আসামির স্বজনদের বিরুদ্ধে।
গতকাল শনিবার (২৩ নভেম্বর) আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে সদরের গোবরা বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
বিল্লাল শেখ সদরের গোবরা এলাকার নওফেল শেখের ছেলে। সে চারটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।
গোবরা এলাকার সন্ত্রাসী নিউটনের লোক। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের একটি এনআইঅ্যাক্ট (অর্থ জারি) মামলায় ২ মাসের সাজাসহ ৭০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। এ মামলাসহ মোট চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয় আসামি বিল্লালের বিরুদ্ধে।
বিকেলে সদর থানা পুলিশের টহল দল গোবরা বাজার এলাকায় টহল দিচ্ছিলো। এ সময় আসামি বিল্লাল শেখকে হাতকড়া পরিয়ে গ্রেফতার করে পুলিশ। আসামিকে থানায় নেয়ার পথে নিউটনের নির্দেশে মোটরসাইকেল দিয়ে পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দেন আসামির ছেলে জুয়েল, ভাইয়ের ছেলে শাকিল।
এসময় আসামি বিল্লালের স্বজন রাজীব মোল্যার নেতৃত্বে প্রায় দেড় শতাধিক লোকজন পুলিশ সদস্যদের মারধর করে হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে যান।
একটি হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে পলাতক আসামি বিল্লালের বিরুদ্ধে। রিপোর্টটি লেখা পর্যন্ত পলাতক আসামি বা এ ঘটনার সাথে জড়িত কাউকেই আটক করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে নিউউন এর কাছে জানতে চাইলে তিনি জানান আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। কোন অন্যায়কারী আমার লোক হতে পারেনা। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত বিচার চাই।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত