মো.সাহিদুল ইসলাম শাহীন:- আগামী ১ আগস্ট যশোরে অনুষ্ঠিতব্য যুবদলের জেলা যুব সমাবেশকে স্মরণকালের সর্ববৃহৎ ও সফল করার লক্ষ্যে যশোর জেলার শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের যৌথ উদ্যোগে এক বিশাল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জুলাই ২০২৬) বিকেল ৫টায় শার্শা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অডিটোরিয়াম কক্ষ পূর্ণ হয়ে যায়।
শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম-এর সভাপতিত্বে এবং বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রাহানুজ্জামান দীপু-র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান মধু।
প্রধান অতিথির বক্তব্যে আমিনুর রহমান মধু বলেন,
"আগামী ১ আগস্ট যশোরের মাটিতে অনুষ্ঠিতব্য যুবদলের এই সমাবেশ হবে ইতিহাসের অন্যতম বৃহৎ ও স্মরণীয় সমাবেশ। এই সমাবেশের মাধ্যমে যুবদলের তৃণমূলের সকল ইউনিট আরও সুসংগঠিত, শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে।"
তিনি দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর জোর দিয়ে আরও বলেন, বাংলাদেশে আর কখনও কোনো ফ্যাসিবাদী শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। একইসাথে গত ৫ আগস্টের পূর্বে সংঘটিত সকল অপকর্ম ও অপরাধের সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন: ইমদাদুল হক ইমদাদ — যুগ্ম আহ্বায়ক, যশোর জেলা যুবদল ও সদস্য সচিব, শার্শা উপজেলা যুবদল
আল মামুন বাবলু — যুগ্ম আহ্বায়ক, শার্শা উপজেলা যুবদল
শহিদুল ইসলাম শহীদ — যুগ্ম আহ্বায়ক, শার্শা উপজেলা যুবদল
শহিদুল ইসলাম শহীদ — আহ্বায়ক, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দল
সভায় শার্শা উপজেলা যুবদল, বেনাপোল পৌর যুবদল এবং উপজেলার ১১টি ইউনিয়ন যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত বক্তারা আগামী ১ আগস্টের সমাবেশকে জনসমুদ্রে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী নিয়ে সমাবেশে যোগদানের আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত