মো.সাহিদুল ইসলাম শাহীন:- আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদ প্রার্থী, বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী, আমদানি-রপ্তানিকারক, বিশিষ্ট সমাজসেবক ও যুবদল নেতা মো. ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ অব্যাহত রয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালের দিকে বেনাপোল পৌরসভার সীমান্তবর্তী ৯ নং ওয়ার্ডের বড়আঁচড়া গ্রামে ইমদাদুল হক ইমদাদের নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে জনস্রোত পরিলক্ষিত হয়।
দুই মাসেরও বেশি সময় ধরে তিনি ধারাবাহিকভাবে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করে আসছেন। সদা হাস্যজ্জল ব্যক্তিত্ব, আন্তরিকতা এবং সহজ-সরল আচরণের কারণে তিনি ইতোমধ্যেই বেনাপোলের কৃতি সন্তান হিসেবে ভোটারদের মনে স্থান করে নিয়েছেন।
প্রচারণা কালে দেখা যায়, ইমদাদুল হক ইমদাদ যখনই কোনো ওয়ার্ডের পাড়া-মহল্লায় প্রবেশ করছেন, তখনই তাকে একনজর দেখতে শিশু-কিশোর থেকে শুরু করে সকল বয়সের নারী-পুরুষ এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ভীড় জমিয়ে তুলছেন। বয়োজ্যেষ্ঠরা তাকে কাছে পেয়ে আবেগআপ্লুত হয়ে বুকে জড়িয়ে নিচ্ছেন এবং দোয়া ও আশীর্বাদ করছেন।
ঘরে-দোয়ারে মা-বোনেরা তাকে আন্তরিক ভালবাসা ও দোয়া দিয়ে সমর্থন করছেন। এই আন্তরিক ভালবাসা এবং সমর্থন পেয়ে ইমদাদুল হক ইমদাদ আবেগে আপ্লুত হয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন।
প্রচারণার ৩য় দিনে বড়আঁচড়া গ্রামের ভোটারদের মধ্যে এক বিশেষ উদ্দীপনা দেখা গেছে। তারা ইমদাদুল হক ইমদাদকে তাদের নিজস্ব সন্তান হিসেবে গ্রহণ করেছেন এবং তার উন্নয়নের অঙ্গীকারকে বিশ্বাস করছেন। বিশেষ করে এলাকার যুবকরা তাকে তাদের একজন বন্ধু মনে করছেন এবং তার পেছনে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।
যশোর জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এবং শার্শা উপজেলা যুবদল সদস্য সচিব হিসেবে ইমদাদুল হক ইমদাদ দীর্ঘ দিন ধরে রাজনীতি এবং সমাজসেবার সাথে জড়িত। এই কারণে এলাকার মানুষের মাঝে তার এক বিশেষ গ্রহণ যোগ্যতা রয়েছে। বিশেষ করে তরুণ ভোটাররা তাকে তাদের আদর্শ মনে করছেন। তার সততা এবং দায়িত্বশীলতার কারণে এলাকার মানুষের মাঝে তার এক বিশেষ ভাবমূর্তি তৈরি হয়েছে।
পৌরসভা উন্নয়নে ইমদাদুল হক ইমদাদ ভোটারদের মাঝে একগুচ্ছ প্রতিশ্রুতি দিচ্ছেন। তার মধ্যে অন্যতম হলো:
*পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা।
*সড়ক মেরামত এবং সংস্কার।
*পানির সমস্যা সমাধান।
*মাদক ও জঙ্গিবাদ দূর করা।
*বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
*শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন।
*বিনোদনমূলক পরিবেশ সৃষ্টি।
*পৌরসভাকে ডিজিটাল ও তথ্যসমৃদ্ধ করা।
ভোটাররা তার এই প্রতিশ্রুতিগুলোকে গ্রহণ করছেন এবং তারা বিশ্বাস করছেন যে, ইমদাদুল হক ইমদাদ এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে সক্ষম হবে। অনেকেই তাকে ভোট দিবে বলে নিশ্চিত করেছেন।
৩য় দিনে বড়আঁচড়া গ্রামে ইমদাদুল হক ইমদাদের গণসংযোগে অভূতপূর্ব সাড়া মিলেছে। এলাকার মানুষ তাকে ভালবাসা এবং সমর্থন দিয়ে তার জয়ের সম্ভাবনাকে উজ্জ্বল করে রেখেছে। লিফলেটে উল্লেখিত প্রতিশ্রুতি এবং তা বাস্তবায়নের অঙ্গীকার করেছেন ইমদাদ।
অসহায় এবং দু:স্থ মানুষের পাশে থেকে আর্থিক সহায়তা এবং খাদ্য বিতরণে রয়েছে তার সুনাম। এলাকার মানুষ তার এই গুণের প্রশংসা করেছেন এবং বিশ্বাস করেছেন যে ইমদাদুল হক ইমদাদ মেয়র হলে পৌরসভার উন্নয়নের পাশাপাশি অসহায় মানুষের জন্যও কাজ করবেন।
আগামী বেনাপোল পৌরসভা নির্বাচনে ইমদাদুল হক ইমদাদ মেয়র পদে জয়লাভ করলে পৌরসভা এক নতুন যুগে প্রবেশ করবে বলে আশা প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
গণসংযোগে ঐ এলাকার ভোটারদের সাথে মতবিনিময় কালে ইমদাদুল হক ইমদাদ বলেন,আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। এই বেনাপোলের ধুলোবালি মেখে আমি বড় হয়েছি। এই মাটি, এই বাতাস আর আপনাদের ভালোবাসা নিয়েই আমার আজকের এই পথচলা।
দীর্ঘদিন ধরে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি পাড়া-মহল্লায় আপনাদের দ্বারে দ্বারে গিয়েছি। বয়োজ্যেষ্ঠ মুরুব্বিদের স্নেহ-আশীর্বাদ, মা-বোনদের আন্তরিক দোয়া এবং তরুণ ভাইদের অনাবিল ভালোবাসা আমাকে নতুন করে বাঁচতে ও স্বপ্ন দেখতে শিখিয়েছে।
আপনারা যেভাবে আমাকে পরম মমতায় বুক জড়িয়ে ধরেছেন, সেই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। আজ অত্যন্ত ভারাক্রান্ত ও আবেগাপ্লুত হৃদয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি—নেতা হওয়ার কোনো লোভ বা অহংকার নিয়ে আমি আপনাদের কাছে আসিনি।
একজন সেবক হিসেবে, জীবনের শেষদিন পর্যন্ত আপনাদের পাশে দাঁড়িয়ে সেবা করে যেতে চাই। আমাদের প্রিয় বেনাপোল পৌরসভা আজ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। ভাঙাচোরা রাস্তাঘাট, জলাবদ্ধতা, মাদকের বিস্তার আর সুশাসনের অভাবে আমার পৌরবাসী প্রতিনিয়ত কষ্টে দিন কাটাচ্ছেন।
আপনারা যখন কোনো সমস্যায় পড়ে কষ্টে থাকেন, তখন সেই কষ্ট শুধু আপনাদের থাকে না, তা আমার হৃদয়কেও সমানভাবে রক্তাপ্লুত করে। আমি ব্যবসায়ী বা রাজনীতিক সত্তার ঊর্ধ্বে উঠে সবসময় চেষ্টা করেছি সাধ্যমতো অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থাকতে।
কিন্তু আজ আমি অনুভব করি, ব্যক্তিগত উদ্যোগের চেয়ে আপনার একটি মূল্যবান ভোট ও সমর্থন আমাকে বৃহৎ পরিসরে আপনাদের সেবার সুযোগ করে দিতে পারে। আমি আপনাদের কাছে বড় বড় প্রতিশ্রুতির কোনো আকাশকুসুম গল্প সাজাব না।
তবে এটুকু শক্ত মনে কথা দিচ্ছি—যদি আপনারা আপনাদের এই সন্তানকে ভালোবেসে অভিভাবক হিসেবে বেনাপোল পৌরসভার দায়িত্ব দেন, তবে আমি এই পৌরসভাকে একটি আধুনিক, মাদকমুক্ত, ডিজিটাল ও বাসযোগ্য নিরাপদ শহর হিসেবে গড়ে তুলব। প্রতিটি নাগরিক তার প্রাপ্য সুবিধা ও সম্মান পাবেন—কোনো বৈষম্য থাকবে না।
আমার বিনীত নিবেদন, আগামীর সুন্দর, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ বেনাপোল গড়ার লড়াইয়ে আপনারা আমাকে একা ফেলে রাখবেন না। আপনাদের আন্তরিক সমর্থন, মূল্যবান ভোট ও দোয়া সাথে থাকলে কোনো বাধাই আমাদের সমৃদ্ধির পথ আটকাতে পারবে না। আপনারা শুধু আমার পাশে থাকবেন, বাকি জীবনটা আমি আপনাদের সেবায় উৎসর্গ করতে প্রস্তুত।
৯নং ওয়ার্ডে গণসংযোগে অংশ নেন-ঐ এলাকার বিএনপি নেতৃবৃন্দ,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী ও সমর্থকবৃন্দ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত