
খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের অচাই পাড়ায় শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) শ্রীশ্রী ত্রিলোচনেশ্বর শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে চণ্ডীপাঠ, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, শীতবস্ত্র বিতরণ, ধর্মীয় আলোচনা সভা ও মহাপ্রসাদের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন ও পৌরহিত্য করেন লেখক ও গবেষক এবং ত্রিপুরা সনাতনী গীতা সংঘ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা প্রভাংশু ত্রিপুরা। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক দীনময় রোয়াজা।
অনুষ্ঠানে অনলাইন ভার্চুয়ালে সংযুক্ত হয়ে বক্তব্য দেন মন্দির নির্মাণে অর্থদাতা অদুল অনিতা ট্রাস্টের চেয়ারম্যান অদুল কান্তি চৌধুরী। তিনি অচাই পাড়ায় ত্রিলোচনেশ্বর মন্দির নতুন ভবন নির্মাণে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি রাঙামাটির এজিএম সমর কান্তি ত্রিপুরা, পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, সমাজসেবক অলেন কান্তি ত্রিপুরা, সনাতনী ত্রিপুরা গীতা সংঘের সিনিয়র সহ-সভাপতি ত্রিপন জয় ত্রিপুরা এবং স্থানীয় কার্বারী কীর্তি রঞ্জন ত্রিপুরা। এছাড়া বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও সনাতনী ত্রিপুরা গীতা সংঘের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন ত্রিপুরা সনাতনী গীতা সংঘ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রবীন্দ্র ত্রিপুরা। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি উপেন বিকাশ ত্রিপুরা।
বক্তারা বলেন, ত্রিলোচনেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠা স্থানীয় সনাতনী ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে এবং এলাকার ধর্মীয়-সামাজিক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।
অদুল-অনিতা ট্রাস্ট, জ্যৈষ্ঠপুরা, বোয়ালখালী, চট্টগ্রামের অর্থায়নে আয়োজিত এ অনুষ্ঠানে অচাই পাড়া ও আশপাশের এলাকার শতাধিক ভক্ত-অনুরাগী অংশ নেন।
মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। সংশ্লিষ্টরা জানান, মন্দির নির্মাণে প্রাথমিক বাজেট নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ টাকা, যা প্রয়োজন অনুযায়ী আরও বৃদ্ধি পেতে পারে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস...
রিয়াদে দ্বিতীয় দফা হামলায় নিহত ১
রিয়াদে দ্বিতীয় দফা হামলায় নিহত ১
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৬ বাংলাদেশি হতাহত
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৬ বাংলাদেশি হতাহত
টঙ্গীতে খালে গোসল করতে নেমে দুই ভাই-বোনের মৃত্যু
টঙ্গীতে খালে গোসল করতে নেমে দুই...
পাইকগাছায় শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের নতুন কমিটি অনুমোদন;...
পাইকগাছায় শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের নতুন...
ফেনীতে হামলায় গুরুতর আহত ব্যক্তি, জমি ও মাদক...
ফেনীতে হামলায় গুরুতর আহত ব্যক্তি, জমি...