
নেত্রকোণার কেন্দুয়ায় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশি এক বখাটের বিরুদ্ধে। এঘটনাটি গত শনিবার (৮ মার্চ) ইফতারের পর
উপজেলার সান্দিকোনা ইউনিয়নের এক গ্রামের ভিকটিমের বসতঘরের সংলগ্নে ঘটে। বখাটে যুবকের নাম হবিকুল ইসলাম। সে একই ইউনিয়নের স্বল্প মাইজহাটি গ্রামের হারুন অর রশিদের ছেলে।
এঘটনা জানাজানি হলে গ্রামবাসীর মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ গ্রামবাসী সোমবার (১০ মার্চ) বিকালে বখাটের বাড়িঘরে তালা ঝুলিয়ে দিয়েছে।
ভিকটিমের বাবা জানান, তিনি দরিদ্র মানুষ। ঘটনার দিন বাড়িতে ছিলেন না। খবর পেয়ে রাতে বাড়িতে আসেন। ঘটনার দিন ইফতারের পরে তার স্কুল পড়ুয়া মেয়ে বাথরুম যাওয়ার সময় স্বল্প মাইজহাটি গ্রামের হারুন অর রশিদের বখাটে ছেলে হবিকুল ইসলাম ভিকটিমের মুখে চেপে ধরে পাশের জঙ্গলে নেওয়ার চেষ্টা করে।
এসময় মেয়েটির মা চেঁচামেচির শব্দ শুনে দৌড়ে যায়। এসময় তার ডাকচিৎকারে আশেপাশে লোকজন ছুটে এলে লম্পট হবিকুল ও তার সহযোগীরা পালিয়ে যায়। এঘটনাটি স্থানীয় লোকজন বিষয়টি মিটমিমাংসার চেষ্টা করে। কিন্তু তাদের ডাকে তারা সাড়া দেয়নি বখাটের পরিবার।
পরে গ্রামের মানুষ ক্ষুব্ধ হয়ে মিছিল নিয়ে তাদের বাড়িতে যায় এবং ঘরে তালা লাগিয়েছে। তার মেয়ের ওপর নির্যাতনের দৃষ্টান্তমুলক বিচার চান তিনি। এব্যাপারে বখাটেরের চাচা সুলতান উদ্দিনের মুটোফোনে কথা হলে তিনি জানান,গত শনিবার ইফতারের পর আমার ভাতিজা মেয়েটি হাত ধরে টানাটানি করেছে এবং মেয়ে মা ফিরাইছে শুনছি।
আজকে গ্রামের মানুষ এসে আমাদের বাড়িঘরে তালা লাগিয়ে দিয়েছে। এব্যাপারে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান,বিষয়টি তাঁর জানা নেই। এখুনি খোঁজ নিচ্ছেন বলে জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...