
কুষ্টিয়ার খোকসা পৌরসভার কমলাপুর গ্রাম অনলাইনের কাজ করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার সন্ধ্যা আনুমানিক ৫ টাই একই গ্রামের মৃত মতিন শেখের ছেলে চান্নু মিয়া (৩২) এর নেতৃত্বে ৪০/৫০ জন লোক নিয়ে রাহুল(২২) এর নিজ বাড়িতে হামলা করেন।
হামলায় রাহুল, রাহুলের মাতা সেলিনা খাতুন(৩৮) ও রাহুলের ফুপা রেজাউল শেখ(৪২) আহত হন।
আহতের পরিবার সূত্রে জানা গিয়েছে, অনলাইনের ব্যবসায়ী চান্নু মিয়া(৩২), এর নেতৃত্বে ৪০/৫০ জন লোক অনলাইনের কাজ করে। অনলাইনের কাজ করা থেকে চান্নু মিয়া গত দুই মাস আগে মো: রাহুলকে বের করে দেয়। পরবর্তীতে রাহুল অনলাইনের কাজ নিজের বাড়িতে করতে থাকে।
এমতাবস্থায় অদ্য-২৮/১২/২০২৪ তারিখে রাহুলের বাড়িতে গিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে রাহুল ও তার মাকে মারধর করতে থাকে এমন সময় রাহুলের ফুপা রেজাউল শেখ সংবাদ পেয়ে রাহুলের বাড়িতে যেয়ে চান্নু মিয়াকে জিজ্ঞাসা করে কি হয়েছে তখন চান্নুর লোকজন বাঁশের লাঠি দিয়ে রাজাউল শেখকে মাথায় আঘাত করলে গুরুত্বর আহত হন তিনি।
পরবর্তীতে পরিবার ও এলাকাবাসীর লোকজন উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখেন।
চান্নু মিয়াকে মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি ব্যস্ত আছেন পরে কল দিবেন বলে জানান।
খোকসা থানার অফিস ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, মারামারি খবর শোনার সঙ্গে সঙ্গেই ঘটনা স্থলে ও হসপিটালের পুলিশ পাঠিয়েছি। পরবর্তীতে আহতরা মামলা করলে আইনগত ব্যবস্থা নিব।
মন্তব্য লিখুন
আরও খবর
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...