
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের শ্রমিকদের বড় একটি অংশ এখনও অনানুষ্ঠানিক খাতে রয়েছে। টেকসই ও ভারসাম্যপূর্ণ অর্থনীতি গড়ে তুলতে হলে ধীরে ধীরে সব খাতকে আনুষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে হবে।
মঙ্গলবার ঢাকার সিরডাপ ইন্টারন্যাশনাল সেন্টার-এ ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিটিসি) এর ২২তম সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, তৈরি পোশাক (আরএমজি) খাতে উল্লেখযোগ্যসংখ্যক শ্রমিক ফরমাল সেক্টরে থাকলেও সামগ্রিক শ্রমশক্তির বড় অংশ এখনও অনানুষ্ঠানিক। শ্রম খাতকে ফরমালাইজ করা না গেলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কমপ্লায়েন্স নিশ্চিত করা এবং শ্রমিকদের প্রাপ্য সুবিধা পূর্ণভাবে দেওয়া সম্ভব হবে না।
নিম্নআয়ের মানুষের সহায়তায় সরকার বিকল্প ও কার্যকর পদক্ষেপ নিচ্ছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির প্রস্তুতি দ্রুত এগোচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিগগিরই এটি বাস্তবায়ন শুরু হবে।
প্রতি পরিবারকে একটি করে কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে মাসে ২ হাজার ৫০০ টাকা মূল্যের সহায়তা পাওয়া যাবে। সরাসরি রেশন ব্যবস্থা না হলেও এর মাধ্যমে রেশনের উদ্দেশ্য অনেকটাই পূরণ হবে বলে উল্লেখ করেন তিনি।
সভায় টিটিসি বৈঠক নিয়মিত আয়োজনের ওপর জোর দেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, শিল্প ও শ্রম খাতে বিদ্যমান সমস্যা সমাধানে নিয়মিত আলোচনা ও মতবিনিময় জরুরি। শ্রম সচিবের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি টিটিসির লক্ষ্য পূরণে নিয়মিত সভা নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, আলোচনায় তর্ক-বিতর্ক বা উত্তপ্ত বাক্য বিনিময় হতে পারে, তবে তা গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক অংশ। সংলাপের মাধ্যমেই টেকসই সমাধান সম্ভব।
সভায় সভাপতিত্ব করেন আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী মো. নূরুল হক এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
এছাড়া বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের ফজলে হাসান শামিম ও টিটিসির সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার।
সভায় দেশের সার্বিক শ্রম পরিস্থিতি, আরএমজি খাতে শ্রম অসন্তোষ নিরসনে করণীয় এবং আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও ছুটি মঞ্জুরের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...