
শুক্রবার ০৭ই ফেব্রুয়ারি অনিন্দ্য প্রয়াসের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও চড়ুই ভাতি ২০২৫ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।
রিনিক মুনের সঞ্চালনায় সঞ্জয় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এইচটি বাংলা অনলাইন পোর্টাল ও আইপি টিভির সম্পাদক মোঃ ইসমাইল হোসেন ,জহিরুল আলম তুহিন, মোঃ রাশেদুল হাসান, ঝুমলি চৌধুরী,হারুন ,অদিতি সাহা ,রিমু দেবী,জান্নাতুল নাঈম প্রমুখ।
অনিন্দ্য প্রয়াসের এডমিন সঞ্জয় চৌধুরী বলেন প্রতি বছরের ন্যায় এবারও অনিন্দ্য প্রয়াসের উদ্যোগে চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে । অনিন্দ্য প্রয়াসের চড়ুইভাতি অনুষ্ঠানটি একটি অনলাইন উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলা। প্রতি বছর এইদিনটির জন্য অপেক্ষা করি সবার সাথে দেখা হয় কথা হয় ভালো লাগে । সকলের সহযোগিতায় আজকের এই চড়ুইভাতি অনুষ্ঠানটি সফল হয়েছে। ভবিষ্যতেও সকলের সহযোগিতা কামনা করেন এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এই চড়ুইভাতিতে বাচ্চাদের চকলেট খেলা ,মহিলাদের হাড়িভাঙ্গা , পুরুষদের বেলুন খেলা সহ বিভিন্ন মজার মজার খেলার আয়োজন করেছে অনিন্দ্য প্রয়াস ।
এইবার চট্টগ্রাম উওর কাট্টলির সাহেব বাবুর বৈঠক খানায় অনিন্দ্য প্রয়াসের চড়ুই ভাতি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনিন্দ্য প্রয়াসের চড়ুইভাতি অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিলো এইচটি বাংলা।
সংস্কৃতি অনুষ্ঠান ও Raffle ড্র এর মাধ্যমে শেষ হয়েছে চড়ুই ভাতি ২০২৫ ।
মন্তব্য লিখুন
আরও খবর
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা
সৌদি ও কাতারের সঙ্গে জ্বালানি খাতের বৈঠক
সৌদি ও কাতারের সঙ্গে জ্বালানি খাতের...
ধর্ষণচেষ্টা মামলায় শিক্ষক কারাগারে
ধর্ষণচেষ্টা মামলায় শিক্ষক কারাগারে
পুলিশের ১৪৯ সদস্যের ইন্সপেক্টর পদে পদোন্নতি
পুলিশের ১৪৯ সদস্যের ইন্সপেক্টর পদে পদোন্নতি
ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির বৈঠক
ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির বৈঠক
নারী ও শিশু নির্যাতন রোধে জিরো টলারেন্স নীতি...
নারী ও শিশু নির্যাতন রোধে জিরো...