
এম আমির হোসাইন, পটুয়াখালী: পটুয়াখালীর দুমকিতে পিরতলা বাজারস্থ খালটি দীর্ঘদিনে ময়লা আবর্জনায় ভরে উঠেছিল। পানি চলাচল বন্ধ হয়ে প্রায় মরে গিয়েছিল গুরুত্বপূর্ণ এ খালটি।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও দুমকি উপজেলা প্রশাসন খালের ময়লা অপসারণে যৌথভাবে উদ্যোগ নেয়। আজ শনিবার (১৯ অক্টোবর) সকাল ৯টায় পবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন মাহমুদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান, প্রফেসর ড. মাহাবুব রাব্বানী, সৃজনীবিদ্যানিকেতনের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আজহার আলী মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মৃধা।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাগন, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পিরতলা বাজারের ব্যবসায়ী ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ময়লাগুলো কোন সরকারি পতিত জায়গায় ফেলে দেয়া হবে। পরে কোন খাস জমি পেলে সেখানে স্থায়ীভাবে ফেলার ব্যবস্থা করা হবে। তাছাড়া দীর্ঘমেয়াদী চিন্তা-ভাবনাও করা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন