
২০০৮ সালে আয়েশা ইসলামকে বিয়ে করেন অভিনেতা মামনুন ইমন। একসঙ্গে একই ছাদের নিচে ১৭ বছর কাটিয়ে ফেলেছেন এই জুটি।
স্বামী ইমন শোবিজাঙ্গনে ব্যস্ত থাকলেও স্ত্রী আয়েশাকে কখনো পর্দায় দেখা যায়নি। তবে প্রথমবারের মতো বাস্তব জীবনের এই তারকা দম্পতি পর্দায় হাজির হতে যাচ্ছেন।
নায়ক মামনুন ইমন তার স্ত্রী আয়েশা ইসলামের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছেন। এটি দিয়েই প্রথমবারের মতো অভিনয়ে নাম লেখালেন নায়কপত্নী।
মামনুন ইমন তার ব্যক্তিগত জীবন গোপন রাখতে পছন্দ করেন। ২০০৮ সালে আয়েশাকে বিয়ে করেন তিনি। বিয়ের সেই খবর সাত বছর পর প্রকাশ পায়।
এবার তিনি স্ত্রী আয়েশার সাথে প্রথমবারের মতো পর্দায় হাজির হচ্ছেন। সম্প্রতি তারা একটি বিজ্ঞাপনে শুটিং করেছেন। ইমন বলেন, ‘এটি একটি অনন্য এবং স্মরণীয় অভিজ্ঞতা ছিল আমার জন্য। স্বামী-স্ত্রী মিলে কাজ করেছি।’
মজা করে এই চিত্রনায়ক বলেন, ‘এটি প্রথমবার, তবে তবে শেষবার কি না জানিনা’।
নায়ক জানালেন, স্ত্রীর সঙ্গে কাজের জন্য একটি রোমান্টিক গল্পকেই বেছে নিয়েছেন তিনি। এটি দর্শকেরও ভালো লাগবে বলে প্রত্যাশা তার।
অন্যদিকে প্রথমবারের মতো ইমনের স্ত্রী মডেল হওয়া প্রসঙ্গে বলেন, ‘ইমন সাহস জুগিয়েছে তাই কাজটি করতে পারলাম। এটা একটা নতুন অভিজ্ঞতা আমার জন্য। দেখার অপেক্ষায় আছি কেমন ফিডব্যাক আসে।’
খুব শিগরিই বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন মাধ্যমে প্রচার হবে বলে জানিয়েছেন ইমন।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...