
মো.সাহিদুল ইসলাম শাহীন:-যশোরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য এবং ঝিকরগাছা ও শার্শা উপজেলার উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত জনপ্রিয় নেত্রী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবিরা নাজমুল এমপি,অসুস্থতাজনিত কারণে ঝিকরগাছা উপজেলার নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২০ জুলাই) তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হতে তাঁর বাসভবনে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন শার্শা ও বেনাপোল বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ সাবিরা নাজমুল এমপির শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তাঁর চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। এ সময় তাঁরা দলীয় এই ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেত্রীর দ্রুত এবং পূর্ণ সুস্থতা কামনা করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে শার্শা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান লিটন উপস্থিত গণমাধ্যমকর্মী ও নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “সাবিরা নাজমুল আপা আমাদের দলের একজন অত্যন্ত নিবেদিতপ্রাণ, পরীক্ষিত ও জনপ্রিয় নেতা।
এলাকার মানুষের সুখ-দুঃখে তিনি সবসময় পাশে থেকেছেন। মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করি। তিনি যেন খুব শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে আবার জনগণের মাঝে ফিরে আসতে পারেন এবং দেশ ও দলের কল্যাণে পূর্বের ন্যায় রাজপথে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেন—এটাই আমাদের সবার আন্তরিক প্রত্যাশা ও দোয়া।”
তিনি উপস্থিত সকল স্তরের নেতাকর্মী ও যশোরবাসীর পক্ষ থেকেও সাবিরা নাজমুল এমপির আশু রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।
উক্ত সৌজন্য সাক্ষাতে শার্শা ও বেনাপোল বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—
বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি নাজিম উদ্দিন, শার্শা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি এ.কে.এম আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, পুটখালী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান এবং উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম।
যুবদল নেতৃবৃন্দ: বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রাহানুজ্জামান দীপু এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সবুজ হোসেন।
কৃষক দল নেতৃবৃন্দ: শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি জসীমউদ্দীন এবং সাধারণ সম্পাদক জামাল হোসেন।
স্বেচ্ছাসেবক ও ছাত্রদল নেতৃবৃন্দ: বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুন্নি ইসলাম, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ এবং সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন প্রমুখ।
সাক্ষাৎ শেষে সাবিরা নাজমুল এমপির দ্রুত সুস্থতা ও দেশের চলমান গণতান্ত্রিক আন্দোলনে তাঁর সুস্বাস্থ্য নিশ্চিত করতে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাতের আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...