
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রমকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
তিনি বলেন, জেলার সার্বিক উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় প্রয়োজন।
গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি ও সমন্বয় নিয়ে আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় খাগড়াছড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন, বিভিন্ন দপ্তরের কার্যক্রম এবং জেলার সার্বিক প্রশাসনিক সমন্বয় নিয়ে আলোচনা হয়। সরকারি সেবা জনগণের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।
এ সময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, ডিজিএফআইয়ের ডেট কমান্ডার, জেলা প্রশাসক, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারের ২৭ আগস্টের প্রজ্ঞাপন অনুযায়ী দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দেওয়া হয়েছে। মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার দায়িত্ব দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পার্বত্য জেলা পরিষদের আওতাধীন প্রায় ৪ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে দুটি উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।
প্রকল্প দুটির মধ্যে মাটিরাঙ্গা নতুনপাড়া মসজিদ ভবন নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা। অন্যদিকে তপ্ত মাস্টারপাড়া ব্রিজ নির্মাণে প্রাক্কলিত ব্যয় ৩ কোটি ১৮ লাখ ৮৯ হাজার ৮৭০ টাকা। ব্রিজটির দৈর্ঘ্য ৪৮ দশমিক ৮৫ মিটার।
উদ্বোধনকালে স্থানীয় বাসিন্দারা অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে নতুনপাড়া মসজিদ ভবন ও তপ্ত মাস্টারপাড়া ব্রিজ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়।
স্থানীয়দের মতে, দুটি প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে ধর্মীয় অবকাঠামো, অন্যদিকে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নে সুবিধা তৈরি হবে। উদ্বোধন শেষে প্রকল্পগুলোর সফলতা, এলাকার শান্তি-সমৃদ্ধি ও মানুষের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের