
শাহরিয়ার মিল্টন , শেরপুর : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা চেষ্টার প্রতিবাদে শেরপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক দেশব্যাপী নাশকতা, বিশৃংখলা অরাজকতা সৃষ্টি এবং আইন শৃংখলা অবনতির চেষ্টার প্রতিবাদে শেরপুর জেলা শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২২ মে জুন ) বিকেলে শহরের রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে সামনে থেকে মিছিল বের হয়ে শহর প্রশিক্ষণ শেষে আবারো বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ করা হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠন যেন কোন নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না করতে পারে সেজন্য ছাত্র সমাজকে সজাগ থাকার আহ্বান জানান নেতৃবৃন্দরা।
এ সময় জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বল, সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি হুমায়ুন কবির ইমরান, সাধারণ সম্পাদক আশরাফুল আলম রাসেল, পৌর ছাত্রদলের সভাপতি সাকিবুল হাসান তারা, সাধারণ সম্পাদক রাকিব হাসানসহ জেলা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ, শেরপুর সরকারি কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, এটি আই সহ বিভিন্ন স্তরের ছাত্রদল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...