
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ৫০০ কোটি টাকা অভিহিত মূল্যের আনসিকিউরড, নন কনভার্টেবল, ফুললি রেডিমেবল জিরো কুপন বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটির অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বন্ডটির মেয়াদ হবে ৬ মাস থেকে সর্বোচ্চ ৫ বছর।
বুধবার (২৫ মার্চ) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০০৪তম কমিশন সভায় কোম্পানিটির বন্ড ইস্যুর প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়েছে, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ১০০৪তম কমিশন সভা বুধবার কমিশনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ৫০০ কোটি টাক অভিহিত মূল্যের ৬ মাস হতে সর্বোচ্চ ৫ বছর মেয়াদি উনসিকিউরড, নন কনভার্টেব, ফুললি রেডিমেবল জিরো কুপন বন্ডের প্রস্তাব অনুমোদিত হয়েছে।
বন্ডটি ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং উচ্চ সম্পদশালী ব্যক্তিদেরকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।
বন্ডটির ট্রাস্টি এবং ফান্ড এরেঞ্জার হিসেবে যথাক্রমে সেনা ইন্সুরেন্স পিএলসি ও নর্থ স্টার ইনভেস্টমেন্টস (বিডি) লিমিটেড কাজ করবে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...