
বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো জয়পুরহাটেে তিন দিনের তাবলীগ জামাতের জেলা ইজতেমা। শহরের চুনাপাথর প্রকল্পের বিশাল ময়দানে হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২ টায় মোনাজাত শুরু হয়ে প্রায় আধাঘণ্টা ধরে চলে আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের মুরব্বী মাওলানা মনির বিন ইউসুফ।
এর আগে ফজরের নামাজের পর বয়ান শুরু হয়। মাঝে খাবার বিরতি শেষে হেদায়াতি বয়ান শুরু হয়। পরে ঠিক দুপুর সাড়ে ১২টায় আখেরি মোনাজাত শুরু হয়। প্রায় আধাঘণ্টা ধরে চলে আখেরি মোনাজাত।
ইজতেমা কমিটির আমির (জিম্মাদার) মো. হাফিজ ইমাম জানান, জেলার পাঁচ উপজেলাসহ দিনাজপুরের হাকিমপুর উপজেলা, নওগাঁর বদলগাছী ও ধামুইরহাট উপজেলার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমায় অংশগ্রহণ করেন।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন বলেন, ইজতেমা প্রাঙ্গণে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক তৎপর ছিলো পুলিশ। চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিলো ।
এছাড়া, সার্বক্ষণিক টহলের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা নজরদারির ব্যবস্থাও ছিলো বলেও জানান তিনি ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...