
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিতরণ লাইনের উন্নয়ন ও সংস্কারকাজের কারণে বুধবার (১৯ নভেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২, মতলব দক্ষিণ জোনাল অফিসের ডিজিএম মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলার নাগদা উপকেন্দ্রের পাওয়ার ট্রান্সফর্মার সংস্কার, ৩৩ কেভি বিতরণ লাইনের রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ লাইনের উন্নয়ন এবং গাছপালার ডালপালা ছাঁটাই এসব কাজের জন্য বুধবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
.মতলব পৌরসভা
.নারায়ণপুর পৌরসভা
.খাদেরগাঁও ইউনিয়ন
.নায়েরগাঁও উত্তর ইউনিয়ন
.নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন
উল্লিখিত ২টি পৌরসভা ও ৩টি ইউনিয়নের সব গ্রাম ও মহল্লায় এই সময়ের মধ্যে বিদ্যুৎ বন্ধ থাকবে।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানায়, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...