
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ যোগদানের মাত্র আট দিনের মাথায় মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মো. রিয়াজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১৫ মে) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা জারি করা হয়।
পত্রে উল্লেখ করা হয়েছে, শনিবারের (১৬ মে) মধ্যে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্বভার হস্তান্তর করে তাকে পুলিশ হেডকোয়ার্টারে রিপোর্ট করতে হবে।
এর আগে গত ৫ মে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালনরত মো. রিয়াজুল ইসলামকে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। পরে তিনি গত ৮ মে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামের সরকারি মুঠোফোন নম্বরে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
পরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম-এর সরকারি নম্বরে কল করা হলেও সাড়া পাওয়া যায়নি।
তবে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমি বর্তমানে পুলিশ লাইনে আছি। আগামীকাল নিয়োগ পরীক্ষা রয়েছে। এসপি মো. রিয়াজুল ইসলামের প্রত্যাহারের বিষয়ে আমি কিছু জানি না।”
হঠাৎ করে এসপি প্রত্যাহারের ঘটনায় জেলা জুড়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এখনো পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়া হয়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...