
‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, দখল হয়ে যাওয়া ভূমি ফেরত, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠনসহ বিভিন্ন দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে রোববার (৯ আগস্ট) বিকেলে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে ওয়াইডব্লিউসিএ, ওয়াইএমসিএ, কারিতাস ও বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আদিবাসী নেত্রী ও ওয়াইডব্লিউসিএর সাধারণ সম্পাদিকা লুদিয়া রুমা সাংমা লিখিত বক্তব্যে বলেন, দেশের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।
পাশাপাশি সমতলের আদিবাসীদের উন্নয়ন, অধিকার ও ভূমি সুরক্ষায় পৃথক মন্ত্রণালয় এবং স্বাধীন ভূমি কমিশন গঠন করতে হবে।
আদিবাসীদের মাতৃভাষা পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার পাশাপাশি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ৯৭(৮) ধারার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার দাবি জানান তিনি।
জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং বলেন, দখলি শর্তে খাসজমি, বসতভিটা, কবরস্থান ও পুকুর আদিবাসীদের নামে বরাদ্দ দিতে হবে। বনায়নের নামে আদিবাসীদের জমি বন বিভাগের দখল ও মামলা-হয়রানি থেকে মুক্ত করতে হবে।
আদিবাসী অধ্যুষিত এলাকায় কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে সংশ্লিষ্ট আদিবাসীদের সঙ্গে আলোচনা করতে হবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দখলে থাকা আদিবাসীদের ভূমি তাদের ফিরিয়ে দিতে হবে এবং ভূমির অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সংবাদ সম্মেলনে জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং, ওয়াইডব্লিউসিএর সাধারণ সম্পাদিকা লুদিয়া রুমা সাংমা, ওয়াইএমসিএর সাধারণ সম্পাদক সাইমন এ্যান্টনী সাংমা, কারিতাসের প্রতিনিধি সুলগ্না রেমা, ওয়াইডব্লিউসিএর প্রোগ্রাম অফিসার শারদী মৌরশী ঘাগ্রা, কমিউনিটি অর্গানাইজার ডেনী কসবিয়া দিওসহ বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...