
মো. সাহিদুল ইসলাম শাহীনঃ- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫, যশোর-১, শার্শা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে আলহাজ্ব নুরুজ্জামান লিটন আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ গ্রহণ করেছেন। বুধবার(২১ জানুয়ারী) সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মার্কা বরাদ্দের পর নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি প্রতীক গ্রহণ করেন।
দীর্ঘদিন ধরে দলের মাঠপর্যায়ে সক্রিয় থাকা আলহাজ্ব নুরুজ্জামান লিটনকে কেন্দ্র থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার পর শার্শা উপজেলার বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রতীক গ্রহণের সময় তার সঙ্গে স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
ধানের শীষ প্রতীক পাওয়ার পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নুরুজ্জামান লিটন বলেন, ”শহীদ জিয়ার আদর্শ আর দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে শার্শার মানুষ ঐক্যবদ্ধ। ধানের শীষ জয়ের প্রতীক, গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে শার্শার মানুষ আমাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ”।
এদিকে,ধানের শীষ মার্কা জয়ের ব্যাপারে শার্শা উপজেলা বিএনপির শীর্ষ নেতারা জানান, মার্কা চূড়ান্ত হওয়ার পর থেকেই প্রতিটি ইউনিয়নে নির্বাচনী কেন্দ্র কমিটি গঠনের কাজ চলছে।
ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা এবং গণতন্ত্রের সুফল পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে।
যশোর-১ আসনে নুরুজ্জামান লিটনের এই মনোনয়ন প্রাপ্তি শার্শা বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন গতির সঞ্চার করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...