
ফরিদপুরের আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির নির্বাচন উপলক্ষে সাত সদস্যের একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শনিবার রাতে বাজার বণিক সমিতির এক মতবিনিময় সভায় সাত সদস্যের এ কমিটি করা হয়। পরে বাজারের সদ্য বিদায়ী আহবায়ক কমিটি নবনির্বাচিত নির্বাচন পরিচালনা কমিটির নিকট সকল দায়িত্ব বুঝিয়ে দেন।
ব্যবসায়ীদের প্রস্তাবের ভিত্তিতে নির্বাচন পরিচালনা কমিটিতে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. খোশবুর রহমান খোকনকে প্রধান কমিশনার করে সাত সদস্যের এ কমিটি গঠন করা হয়।
পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মো. হারুনার রশীদ, নিত্য গোপাল মন্ডল, আরিফুর রহমান বাচ্চু, প্রকাশ কুমার কুন্ডু, মো. মিরাজ হোসেন ও মো. শাহিদ বিশ্বাস।
কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা হলেন- এস এম আকরাম হোসেন, ননী গোপাল স্বর্ণকার, মো. আউয়াল ফকির, মো. আব্দুল মান্নান আব্বাস, মো. ইবাদত হোসেন ও মো. ইঞ্জু মিয়া।
এরআগে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বাজার বণিক সমিতির সদ্য বিদায়ী কমিটির যুগ্ম আহবায়ক স্বপন কুন্ডু ও সঞ্চালনা করেন অপর যুগ্ম আহবায়ক প্রকাশ কুমার কুন্ডু।
এসময় বক্তব্য দেন, আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি এস এম আকরাম হোসেন, আব্দুল মান্নান আব্বাস, সাবেক পৌর মেয়র আলী আকসাদ ঝন্টু, বাজারের প্রবীণ ব্যবসায়ী ননী গোপাল স্বর্ণকার, ব্যবসায়ী আবুল বাশার ও এম আর রাসেল প্রমুখ।
আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির নবনির্বাচিত প্রধান কমিশনার মো. খোশবুর রহমান খোকন বলেন, আমাকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান কমিশনারের দায়িত্ব প্রদান করায় বাজারের সকল ব্যবসায়ীদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আগামী তিন মাসের একদিন আগে হলেও একটি অবাধ সুুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে চাই। এরজন্য বাজারের সকল ব্যবসায়ীর আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা