
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে বিভিন্ন দাবিতে করা অবরোধ প্রত্যাহার করেছেন শ্রমিকরা বার্ডস গ্রুপের শ্রমিকরা। বুধবার (২ অক্টোবর) দুপুর ১টার দিকে ৫২ ঘণ্টা পর মহাসড়ক থেকে সরে যান শ্রমিকরা।
এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ও ডিওএইচএস পয়েন্টে সড়ক অবরোধ করেন ডংলিয়ন ও বার্ডস গ্রুপের কয়েক শতাধিক পোশাক শ্রমিক।
শ্রমিকরা বলেন, ২৭ আগস্ট বার্ডস গ্রুপের আর এন আর ফ্যাশন,বার্ডস গামের্ন্টেস লিমিটেড, বার্ডস ফেডরেক্স লিমিটেড কারখানায় কর্তৃপক্ষ এক নোটিশের মাধ্যমে বন্ধ ঘোষণা করে। এসময় শ্রমিকদের বেতন সেপ্টেম্বর মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ ও সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণ ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেওয়ার আশ্বাস দেন কর্তৃপক্ষ। তবে বেতন পরিশোধ করলেও অন্যান্য বেনিফিট ও ক্ষতিপূরণ পরিশোধ না করায় শ্রমিকরা সড়ক অবরোধ করেন।
আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, ১টার দিকে মালিকপক্ষ সব বকেয়া দেওয়ার আশ্বাস দেন। এরপরেই শ্রমিকরা সড়ক থেকে সরে যান। বর্তমানে সড়কে গাড়ির কিছুটা ধীর গতি রয়েছে। কিছু সময়ের মধ্যেই স্বাভাবিক চিত্রে ফিরে আসবে আশুলিয়া মহাসড়ক বলে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...