
শারদীয় দুর্গোৎসবে হিন্দু ধর্মাবলম্বীদের সিকিউরিটি দিতে ফরিদপুরের বোয়ালমারীতে এক ইউপি চেয়ারম্যান নিজস্ব অর্থায়নে ১৯ টি মন্দিরে সিসি ক্যামেরা বিতরণ করেন।
মঙ্গলবার (০৮ অক্টোবর) বিকেলে উপজেলার শেখর ইউনিয়নের চেয়ারম্যান মো. কামাল আহমেদ সহস্রাইল বাজারে তাঁর ব্যক্তিগত অফিসে এ সিসি ক্যামেরা গুলো বিতরণ করেন। এসময় সিসি ক্যামেরা গুলো ১৯ মন্দিরের সভাপতিদের হাতে তুলে দেয়া হয়।
শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল আহমেদ এর সভাপতিত্বে ক্যামেরা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হাসান চৌধুরী।
অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, সহস্রাইল বাজার বণিক সমিতির সভাপতি মো. চুন্নু বিশ্বাস, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের প্রফেসর সুব্রত মুখার্জি, শেখর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. হুসাইন হানজালা, জামাত নেতা মো. জুবায়ের হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্মআহবায়ক ও শেখর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য মো. বরকত মোল্যা, শেখর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য মো. রেজাউল শেখ, ৩ নং ওয়ার্ডের সদস্য মোস্তফা শরীফ, ১ নং ওয়ার্ডের সদস্য মহাসিন শেখ, ও ৬ নং ওয়ার্ডের সদস্য আবু সাইদ পান্নু প্রমুখ।
এছাড়া ১৯টা মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...