
নড়াইলে তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে। এবারের ইজতেমায় ইন্দোনেশিয়া হতে দুটি দল ও দেশের বিভিন্ন এলাকা থেকে ১৫টি দল এসেছে। এছাড়া নড়াইল জেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা অংশগ্রহণ করছেন।
বুধবার (১৬ অক্টোবর) শহরের মহিষখোলা বালুর মাঠে মাগরিবের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়, যা আগামী ১৯ অক্টোবর তারিখে শেষ হবে।
তাবলীগ জামায়াতের নড়াইল জেলা জিম্মাদার অ্যাডভোকেট সৈয়দ আকিকুর রহমান জানান, মুসল্লিদের সুবিধার্থে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করা যাচ্ছে, জেলার বিভিন্ন হাজার হাজার মুসল্লিরা এই ইজতেমায় অংশগ্রহণ করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইজতেমায় তাবলীগ জামায়াতের স্বনামধন্য আলেমগন আলোচনা পেশ করবেন। বুধবার থেকে শুরু হওয়া ইজতেমা আগামী ১৯ অক্টোবর দুপুর ১২টার দিকে মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে।
পুলিশ সুপার কাজী এহসানুল কবির জানান, ইজতেমায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে জেলা পুলিশ।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...