
মোঃ মিজান লোহাগাড়া ( চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়ার ১৯ দিন ব্যাপী চুনতি সিরাত মাহফিলে অতিথির বক্তব্যে জননেতা শাহজাহান চৌধুরী বলেন, “ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কথা বলেই যাবো। কোনো ভয়ভীতি বা প্রতিবন্ধকতা আমাদের থামাতে পারবে না। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করাই আমাদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, “ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এই ধর্ম মানুষের মাঝে ভ্রাতৃত্ব, ন্যায়বিচার ও সত্যের বার্তা পৌঁছে দেয়। সমাজ থেকে অন্যায়-অশান্তি দূর করতে হলে আমাদের কুরআন-সুন্নাহর শিক্ষা মেনে চলতে হবে।
জননেতা শাহজাহান চৌধুরী বলেন, “আজ মুসলমানরা অনেক জায়গায় বিভক্ত হয়ে পড়েছে। কিন্তু ইসলামের পতাকা উঁচুতে রাখতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দুনিয়ার মোহে না পড়ে দীন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। আগামীর প্রজন্মকে ইসলামের সঠিক শিক্ষা দিতে পারলেই আমরা প্রকৃত ইসলামী সমাজ উপহার দিতে পারব।”
অনুষ্ঠানে তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, “আমাদের সংগ্রাম কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বরং ইসলাম প্রতিষ্ঠার জন্য। তাই মসজিদ, মাদরাসা ও দ্বীনি প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো প্রতিটি মুসলমানের দায়িত্ব।”
চুনতি সিরাত মাহফিলে আলেম-ওলামা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন