
নড়াইলের লোহাগড়া উপজেলায় ঈদে নানা বাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ফাতেমা সিদ্দিকা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত ফাতেমা একই ইউনিয়নের চোরখালি গ্রামের মহাসিন মোল্যার মেয়ে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান নিশ্চিত করেছেন।
স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ফাতেমা তার মায়ের সাথে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চোরখালি নিজ বাড়ি থেকে একই ইউনিয়নের চাচই গ্রামে তার নানা মৃত লিয়াকত মোল্যার বাড়িতে বেড়াতে যায়।
এদিন দুপুরে নানা বাড়ির পাশের একটু পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুকে যায়। পরে স্থানীয় ও স্বজনরা তাকে পুকুরের পানিতে ভাঁসতে দেখে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বলেন, আইনগত পক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...