
সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাথার প্রান্তরে দুই উপজেলার সীমানায় হলো হাজিপুরের বটগাছ। উপজেলা দুটি হলো উল্লাপাড়া ও শাহজাদপুর। একেবারে মাইলের পর মাইল ফাকা মাঠের মাঝে বলে বিশাল বটগাছটি তিন উপজেলার সীমানার বলা হলেও আসলে তা নয় বলে জানা গেছে। প্রকৃতি প্রেমীদের কাছে দিনে দিনে বটগাছটি পছন্দের হচ্ছে বলে অনেকেই জানিয়েছেন।
উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের নাদা গ্রাম থেকে প্রায় মাইল দুয়েক দুরে ফাকা মাঠের মাঠে বটগাছটির সঠিক করে বয়স কেউ বলতে পারেন না। বটগাছটির চার দিকে ঘিরে মাইলের পর মাইল জুড়ে ফাকা আবাদী মাঠ। সরেজমিনে গিয়ে দেখা গেছে বটগাছটির পাশ দিয়ে একটি মাটির সড়ক বয়ে গেছে। সড়কটি শাহজাদপুর উপজেলার সীমানায় বলে এলাকার লোকজন জানান।
আর শাহজাদপুর উপজেলার সীমানার সড়কের পাশেই হলো বটগাছ। এদিকে সড়কের পাশেই হাজিপুর মৌজা এলাকা। এটি হাজিপুরের বটগাছ পরিচিতি পেয়েছে। যার পরিচিতি আরো বাড়ছে।
প্রতিবেদককে এলাকার কয়েকজন জানান অনেকেই বটগাছটি সিরাজগঞ্জের উল্লাপাড়া , শাহজাদপুর ও পাবনার ফরিদপুর তিন উপজেলার সীমানায় বলে প্রচার কিংবা বললেও তা সঠিক নয়। বটগাছটি থেকে মাইল দুয়েক দুরে ফরিদপুর উপজেলার সীমানা বলে জানা গেছে। বটগাছটির পাশের সড়কে চলার পথে নতুন পথচারীদের অনেকেই মোবাইল ফোনে ছবি তোলেন।
চক হরিপুর এলাকার কৃষি পেশার মো. আব্বাস মিয়া বলেন বটগাছটি দুই উপজেলার সীমানায়। তবে গাছটি শাহজাদপুর উপজেলার সীমানায় আর বটগাছটির অবস্থান হাজিপুরের মৌজায় না হয়েও হাজিপুরের বটগাছ পরিচিতি পেয়েছে।
পাবনার ফরিদপুর উপজেলার সীমানা বটগাছটি থেকে অনেক দুরে বলে জানান। অনেকেই সঠিক না জেনে তিন উপজেলার সীমানায় বলে থাকেন। শাহজাদপুর উপজেলার ব্রজবালা গ্রামের মো. এন্তাজ প্রামাণিক বলেন এখন বটগাছটি ঘিরে মাইলের পর মাইল জুড়ে আবাদী মাঠে সরিষা ফসল। এরপর মাঠে বোরো ( ইরি )ধান আবাদ হবে।
বটগাছ ঘিরে প্রকৃতিতে এখন এক চেহারার দেখা মিলছে। আবার বর্ষাকালে পাথার প্রান্তরে শুধু বটগাছটি বলতে গেলে পানিতে জেগে থাকবে। দুর থেকে মনে হবে বটগাছটি বন্যার পানিতে ভাসছে। এদিকে শাহজাদপুর উপজেলা থেকে এলাকায় বেড়াতে আসা কয়েকজন বটগাছটির ছবি তোলেন। নিজেরা বটগাছটি পেছেনে রেখে ছবি উঠেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...