
সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শীতকালিন পেয়াজ আবাদ শুরু হয়েছে। কৃষকেরা দক্ষিণাঞ্চলের বেড়া , কাশিনাথপুর এলাকা থেকে পলি ( চারা ) পেয়াজ কিনে এনে জমিতে লাগাচ্ছেন। উল্লাপাড়া হাটে পলি পেয়াজের চারা বেচতে মোকাম এলাকা থেকে আনা হচ্ছে।
উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে গোটা উপজেলায় প্রায় ৮২ হেক্টর পরিমাণ জমিতে শীতকালিন পেয়াজ আবাদের সরকারী লক্ষ্যমাত্রা ধরা আছে। এরই মধ্যে পেয়াজ আবাদ শুরু হয়েছে। উপজেলার মোহনপুর , কয়ড়া , দুর্গানগর ইউনিয়ন এলাকায় বেশী পরিমাণ জমিতে পেয়াজ আবাদ হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে উল্লাপাড়া হাটে কাশিনাথপুর , বেড়া এলাকা থেকে বিপুল পরিমাণ পলি পেয়াজের চারা বেচতে ব্যবসায়ীরা এনেছেন। আগামী কাল শুক্রবার হাটবারে কৃষকদের কাছে এ চারা বেচা হবে। তবে আজ বৃহস্পতিবার চারা নামানোর পর বেশ বিভিন্ন এলাকার কয়েকজন কৃষক চারা কেনেন ।
প্রতিবেদককে ব্যবসায়ী আবুল কালাম আজাদ বলেন তিনি পাবনার কাশিনাথপুর এলাকা থেকে পলি পেয়াজের চারা এনেছেন। তিনি দেশীয় কলসনগর জাতের চারা এনেছেন। প্রতি কেজি ত্রিশ টাকা দরে বেচছেন। আরেক ব্যবসায়ী স্কীন জাতের পলি পেয়াজ বেচতে এনেছেন।
উপজেলার চালা গ্রামের জাকারিয়া হোসেন চার ডেসিমেল জমিতে লাগাতে উল্লাপাড়া হাটে চারা নামানোর পর পরই ত্রিশ টাকা কেজি দরে বারো কেজি পলি পেয়াজ কেনেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন আগের চেয়ে শীতকালিন পেয়াজ আবাদের জমির পরিমাণ বেড়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...