
সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাঠ থেকে বছরের দ্বিতীয় প্রধান আবাদের সরিষা ফসল তোলা শুরু হয়েছে। সরিষার ফলন ভালো হারে হচ্ছে বলে কৃষকেরা বলছেন। নতুন সরিষা বেচাকেনায় হাটে উঠছে। আজ রবিবার কয়ড়া হাটে এক মণ সরিষা দুই হাজার পাচশো থেকে দুই হাজার ছয়শো টাকা দরে কেনাবেচা হয়েছে।
উল্লাপাড়া উপজেলা অঞ্চলের কৃষকদের কাছে এখন বছরের দ্বিতীয় প্রধান আবাদের হয়েছে সরিষা ফসল । উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে এবারের মৌসুমে মোট ২৪ হাজার ৫৭০ হেক্টর পরিমাণ জমিতে সরিষা ফসলের আবাদ হয়েছে। সরিষা আবাদের সরকারী লক্ষ্যমাত্রা ছিল ২৩ হাজার ৬১১ হেক্টর পরিমাণ জমিতে।
এবারে সরকারী লক্ষ্যমাত্রার চেয়ে ৯৫৯ হেক্টর বেশী জমিতে সরিষার আবাদ হয়েছে। উল্লাপাড়া উপজেলায় হলদে সেতি ও কালো মাঘি দুই জাতের সরিষার আবাদ হয়ে থাকে। এর মধ্যে বেশী পরিমাণ জমিতে কালো মাঘি জাতের সরিষা আবাদ হয়।
কৃষকেরা সেতি, কালো মাঘি ও বারি-১৪ সহ বারি আরো একাধিক জাতের সরিষা আবাদ করেছেন। গত কয়েক দিন হলো বিভিন্ন এলাকায় আগাম আবাদ করা সরিষা তোলা শুরু হয়েছে। খোজ নিয়ে জানা গেছে সরিষার ভালো হার ফলন মিলছে। বিঘা প্রতি সাড়ে ছয় থেকে সাড়ে সাত মণ হারে ফলন হচ্ছে বলে জানা গেছে।
সলঙ্গা ইউনিয়নের জগজীবনপুর মাঠে কৃষক জানিক আলী এবারে দুই বিঘা জমিতে দেশী কালো মাঘি জাতের সরিষার আবাদ করেছেন। গতকাল বৃহস্পতিবার থেকে জমির পাকা সরিষা তুলছেন। তিনি আশা করছেন বিঘা প্রতি সাত মণ হারে ফলন হবে।
বড় পাঙ্গাসী ইউনিয়নের খাদুলী মাঠে কৃষক দুলাল মিয়া প্রায় বিশ বিঘা জমিতে দেশী জাতের সরিষা আবাদ করেছেন। তিনি শুক্রবার থেকে সরিষা তোলা শুরু করেছেন। কৃষকেরা সরিষা তুলে সেসব জমিতে বছরের প্রধান আবাদের বোরো ( ইরি ) ধান ফসল আবাদ করবেন। জানা গেছে কৃষি প্রণোদনায় বহু সংখ্যক কৃষককে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার দেওয়া হয়েছিল।
মোহনপুর ইউনিয়নের সুজা গ্রামের সোলায়মান সরকার প্রায় সাত বিঘা জমিতে সরিষা আবাদ করেছেন। গত শনিবার থেকে আবাদের সরিষা তোলা শুরু করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন পুরোপুরি সরিষা তোলা হলে ফলনের হার বলা যাবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...