
সাহারুল হক সাচ্চু, উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার প্রতিষ্ঠার প্রায় একত্রিশ বছরেও নিজস্ব কসাইখানা (স্লাটার হাউজ) নেই। মহাসড়কের ধারে গরু জবাই করা হয়। প্রথম শ্রেণির এ পৌরসভায় কসাইখানা পরিদর্শক নেই। আর বর্জ্য-আবর্জনা ফেলার নিজস্ব ডাম্পিং ব্যবস্থা হয়নি। পৌর এলাকার একাধিক জায়গায় রাস্তার পাশে বর্জ্য আবর্জনা ফেলা হচ্ছে।
এতে পরিবেশ দূষণের কথা জনগণের অনেকেই বলছেন। আবার চলাচলে কিছুটা হলেও দুর্ভোগ পোহাচ্ছেন বলে জনগণের কাছ থেকে জানা গেছে। পৌর প্রশাসক বলছেন কসাইখানার জন্য জায়গা চিহ্নিত করে প্রস্তাব পাঠানো হয়েছে।
উল্লাপাড়া পৌরসভা ১৯৯৪ সালে গঠন হয়েছে। প্রথম শ্রেণীর এ পৌরসভা এলাকায় বসতি ও নানা ধরণের ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা দিন যেতেই বাড়ছে। প্রতিদিনই বর্জ্য আবর্জনা পরিমাণ বাড়ছে। পৌরসভার নিজস্ব জায়গায় বর্জ্য আবর্জনা ফেলার স্থান (ডাম্পিং পয়েন্ট) নেই। পৌরসভা এলাকার বেশ কয়েক জায়গায় বর্জ্য আবর্জনা ফেলা হচ্ছে।
এর মধ্যে নগরবাড়ী মহাসড়কের খলিশাগাড়ী বিল এলাকায় মহাসড়কের ধারে বর্জ্য আবর্জনা ফেলা হচ্ছে। সেখানে আবার গরু জবাই করা হয়। পৌর শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া সড়কের ওভার ব্রীজের দক্ষিণে সড়ক ও জনপথ ( সওজ ) বিভাগের ফাকা জায়গায় অনেক দিন থেকেই বর্জ্য আবর্জনা ফেলা হচ্ছে। এরইমধ্যে ফাকা জায়গার বেশ কিছু অংশ এসব আবর্জনায় ভরাট হয়ে গেছে।
জানা গেছে শ্রীকোলা এলাকায় পূর্ণিমাগাতী সড়কের পাশে পৌরসভা প্রতিষ্ঠার প্রথম দিকে নিজস্ব ডাম্পিং পয়েন্ট করতে জায়গা কেনা হলেও নানা সমস্যায় পরে তা আর করা হয়নি। সে জায়গায় একটি খাদ করা আছে। পৌরসভা থেকে কোনো কাজে জায়গা ব্যবহার করা হচ্ছে না।
এদিকে উল্লাপাড়া পৌরসভার নিজস্ব কসাইখানা (স্লাটার হাউজ) নেই। প্রায় দুই যুগ ধরে পৌর এলাকার নগরবাড়ী মহাসড়কের ধারে খলিশাগাড়ী বিল এলাকায় খোলা জায়গায় গরু জবাই করা হয়। পৌর শহরে প্রতিদিনই সকাল থেকে বেশ রাত অবধি বাজার চলে। আর সপ্তাহের দুদিন শুক্রবার ও সোমবার হাট বসে।
পৌর বাজারে প্রতি দিন গরু ও ছাগলের মিলে আঠারো থেকে বিশ মণ মাংস কেনাবেচা হয় বলে জানানো হয়। সপ্তাহের হাটবার দুদিনে বেশী পরিমাণ মাংস কেনাবেচা হয়। মাংস বিক্রেতারে কথায় প্রতিদিন পাচ থেকে সাতটি গরু ও গোটা দশেক ছাগল জবাই করা হয়।
পৌর সভার নিজস্ব কোন কসাইখানা না থাকায় মূল বাজার থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে নগরবাড়ী মহাসড়কের ধারে খলিশাগাড়ী বিল এলাকায় বর্জ্য আবর্জনা ফেলার জায়গার কাছাকাছিতে গরু জবাই করা হয়। এখানে জবাই করা গরুর মাংস বাজারে নিয়ে বিক্রি করা হয়। এখানে প্রতিদিন ভোরে গরু জবাই ও মাংস বাজারে নেওয়া হয়।
পৌর বাজারে নিয়মিত মাংস বিক্রির দোকান গোটা ছয়েক ও এর সাথে জড়িত প্রায় পনেরো জন জড়িত আছেন। মহাসড়কের পাশে গরু জবাই করা জায়গায় রক্তসহ বর্জ্যের সবকিছু ফেলে রাখা হয়।
এসবে সেখানকার পরিবেশ নোংরা ও দুর্গন্ধ ছড়ায়। বাজারের মাংস ব্যবসায়ী মো. আব্দুল খালেক জানান এ পেশায় দুই যুগের বেশী সময় ধরে আছেন। তার ব্যবসায় বেশী সংখ্যক গরু জবাই করা হয়। উল্লাপাড়া পৌরসভার নিজস্ব কসাইখানা নেই। তারা বাধ্য হয়ে মহাসড়কের ধারে খোলা ওই জায়গায় গরু জবাই করেন।
উল্লাপাড়া পৌরসভায় কসাইখানা পরিদর্শক ও সহকারী পরিদর্শকের দু’টি পদ বহু বছর ধরে শুন্য রয়েছে। পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর আলী আহাম্মেদ রতন জানান, কসাইখানা পরিদর্শক না থাকায় তিনি মাঝে মধ্যে পরিদর্শকের বাড়তি দায়িত্ব পালন করে থাকেন।
পৌরসভার বিভিন্ন মহল্লায় বসবাস করা কয়েকজন বলেন সড়কের ধারে এভাবে বর্জ্য ফেলায় ও গরু জবাই করায় কিছুটা হলেও পরিবেশ দূষণ নোংরা ও দুর্গন্ধ ছড়াচ্ছে।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) ও পৌর প্রশাসক আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন শ্রীকোলা এলাকায় একটি স্লাটার হাউজ করার জন্য জায়গা চিহ্নিত করে প্রস্তাব পাঠানো হয়েছে। এর অনুমোদন ও প্রযোজনীয় টাকা বরাদ্দ পেলে নির্মাণ কাজ শুরু ও বাস্তবায়ন করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...