• খুলনা দেশজুড়ে
  • উৎসবের আমেজে বেনাপোলে স্বর্ণা ও রাতুলের শুভ বিবাহ অনুষ্ঠিত

উৎসবের আমেজে বেনাপোলে স্বর্ণা ও রাতুলের শুভ বিবাহ অনুষ্ঠিত

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ , ২৯ মে ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 7 days আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- যশোর জেলার শার্শা ও বেনাপোল এলাকায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হলো নাহোর-ই-জোবাইদা (স্বর্ণা) এবং আবু আরাফ (রাতুল)-এর শুভ বিবাহ।

আজ শুক্রবার (২৯ মে) জুমআ’র নামাজ শেষে বেনাপোলের ঐতিহ্যবাহী পৌর বিয়ে বাড়ীতে এই রাজকীয় ও জমকালো বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের মিলনমেলায় পরিণত হয়।

​পারিবারিক সূত্রে জানা যায়, বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি ও বেনাপোল ট্রাক মালিক সমিতির সভাপতি এ. কে. এম. আতিকুজ্জামান সনি এবং এম. এস. টি মাহমুদা সুলতানা কেয়া দম্পতির কন্যা নাহোর-ই-জোবাইদা (স্বর্ণা)-এর সাথে শার্শা উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু’র পৌত্র (পোতা ছেলে) আবু সাইয়েদ হিমোন ও তাবাসসুম ফেরদৌস দম্পতির পুত্র আবু আরাফ রাতুল-এর এই শুভ পরিণয় সম্পন্ন হয়। এর আগে গত বুধবার(২৭ মে) বেনাপোল রেলওয়ে স্টেশন রোডস্থ কণের বাড়ীতে গাঁয়ে হলুদ অনুষ্ঠিত হয়।

বিবাহ অনুষ্ঠানে কাজী হিসেবে ধর্মীয় বিধি মোতাবেক বিয়ে পড়ান আলহাজ্ব মো. শফিকুল ইসলাম।

​বর্ণাঢ্য ও আলোকোজ্জ্বল এই বিয়ে অনুষ্ঠানে রাজনৈতিক, ব্যবসায়ী ও সামাজিক নেতৃবৃন্দের এক বিশাল মিলনমেলা ঘটে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
​শার্শা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন
​শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম,বেনাপোল পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো.আক্তারুজ্জামান, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শামছুর রহমান
​সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন এছাড়াও শার্শা ও বেনাপোল পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনসমূহের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যবসায়ী, সমাজসেবক, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বেনাপোল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ এবং সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ এলাকার শত-সহস্রাধিক অতিথি এই অনুষ্ঠানে অংশ নিয়ে নবদম্পতিকে শুভেচ্ছা ও দোয়া জানান।

​বরের পরিবার এবং কনের পিতা এ. কে. এম. আতিকুজ্জামান সনি অনুষ্ঠানে আগত সকল অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং নবদম্পতির আগামী দিনের সুখী ও সমৃদ্ধময় দাম্পত্য জীবনের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।