
করোনা মহামারির সময়ে সরকারের কাছ থেকে নেওয়া কর্জে হাসানা (ঋণ) ফেরত না দেওয়ায় ১৫০টি ওমরাহ এজেন্সির স্বত্বাধিকারী, ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবস্থাপনা অংশীদারদের কাছে চিঠি পাঠিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ওমরাহ হজ সেকশন থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
চিঠিতে জানানো হয়, করোনা মহামারির সময় ক্ষতিগ্রস্ত ওমরাহ এজেন্সিগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত এজেন্সিগুলোর জামানতের ৫০ শতাংশ অর্থ কর্জে হাসানা (ফেরতযোগ্য ঋণ) হিসেবে দেওয়া হয়েছিল। এ খাতে প্রতিটি এজেন্সিকে ১০ লাখ টাকা করে প্রদান করা হয়।
এজেন্সিগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে কর্জে হাসানা পরিশোধের সময়সীমা একাধিকবার বাড়ানো হয়। সর্বশেষ ষষ্ঠ দফায় এ সময়সীমা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। তবে নির্ধারিত সময়সীমা অতিক্রম হলেও ১৫০টি ওমরাহ এজেন্সি এখনো কর্জে হাসানা বাবদ গৃহীত ১০ লাখ টাকা পরিশোধ করেনি।
এ অবস্থায় চিঠিতে সংশ্লিষ্ট ১৫০টি ওমরাহ এজেন্সিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কর্জে হাসানা বাবদ নেওয়া ১০ লাখ টাকার এফডিআর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের অনুকূলে লিয়েনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা না দিলে সংশ্লিষ্ট এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার