
আদিবাসী অধিকার আন্দোলনে বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে খাগড়াছড়ির অধিকারকর্মী রিপন চাকমা এশিয়া আদিবাসী জনগোষ্ঠী চুক্তি—Asia Indigenous Peoples Pact (এআইপিপি)-এর নির্বাহী পরিষদে দক্ষিণ এশিয়ার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) অনলাইনে অনুষ্ঠিত নির্বাচনে তিনি এ মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন।
খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রত্যন্ত পাহাড়ি জনপদ থেকে উঠে আসা রিপন চাকমা দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার, সাংস্কৃতিক সংরক্ষণ ও রাজনৈতিক অংশগ্রহণের দাবিতে কাজ করে আসছেন।
বর্তমানে তিনি তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এ নির্বাচনকে আদিবাসী অধিকার আন্দোলনে আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
নির্বাচনের পর প্রতিক্রিয়ায় রিপন চাকমা বলেন, “এআইপিপি আমাকে একটি বিশাল দায়িত্ব অর্পণ করেছে। এই আস্থা ও বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ। দক্ষিণ এশিয়ার সদস্য সংগঠনগুলোর সহযোগিতায় আমরা সম্মিলিতভাবে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।”
দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, “দক্ষিণ এশিয়ার আদিবাসীদের ভূমি, বন ও সম্পদের অধিকার রক্ষা, সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণ এবং নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করাই হবে আমার অগ্রাধিকার।” তিনি আদিবাসী নারী, যুব ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন।
আঞ্চলিক প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তন, উন্নয়নের নামে বাস্তুচ্যুতি, ভূমি বেদখল ও রাজনৈতিক অবহেলাকে আদিবাসী জনগোষ্ঠীর প্রধান চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরে তিনি আঞ্চলিক সংহতি ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
এআইপিপি সূত্রে জানা গেছে, রিপন চাকমার নির্বাচনের মধ্য দিয়ে সংস্থাটির ১২ সদস্যবিশিষ্ট নির্বাহী পরিষদ পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। পরিষদে ছয়জন নারী ও ছয়জন পুরুষের সমান প্রতিনিধিত্ব রয়েছে, যা লিঙ্গ সমতায় সংস্থার অঙ্গীকারকে প্রতিফলিত করে।
উল্লেখ্য, এআইপিপি এশিয়া অঞ্চলে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কাজ করা একটি শীর্ষস্থানীয় আঞ্চলিক সংগঠন।
এর নেটওয়ার্কের আওতায় রয়েছে আদিবাসী মানবাধিকার রক্ষক নেটওয়ার্ক (আইপিএইচআরডি), এশিয়া আদিবাসী যুব প্ল্যাটফর্ম (এআইওয়াইপি), আদিবাসী জ্ঞান ও জনগোষ্ঠী নেটওয়ার্ক (আইকেপিএ) এবং এশিয়ায় আদিবাসী নারীদের নেটওয়ার্ক (নিওয়া)।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...